ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয়

দিঘীসদগুনা এম.এ.আর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়

দুই যু‌গেও হয়নি এমপিওভুক্ত, শিক্ষক কর্মচা‌রিদের মানবেতর জীবন যাপন


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থিত দিঘীসদগুনা এম.এ.আর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এমপিও ভূক্তির সকল শর্ত পূরণ থাকা থাকা সত্বেও দীর্ঘ ২৫ বছরেও এমপিও ভূক্ত হয়নি। এমপিও ভূক্ত না হওয়ার কারণে হতাশ হয়ে পড়েছে অত্র স্কুলে কর্মরত ৯ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীবৃন্দ। এদের সকলেই বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে অধিকতর মানবেতর জীবন যাপন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এমপিওর আশার বাণী শুনতে শুনতে আমাদের সকলের অবস্থা বর্তমানে খুবই নাজুক যা ভাষায় বর্ণনা করা যায় না, দোকানদারগণ এখন আর আমাদের কাউকে বাঁকি দেয়না। কারণ তাদের ধারণা আমরা যথাসময়ে তাদের টাকা পরিশোধ করতে পারবো না। তার তথ্যমতে, দিঘীসদগুনা এম.এ.আর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ২০০০ ইং সা‌লে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে খুবই সুনামে সাথে প্রত্যেক বছর এ বালিকা বিদ্যালয় থেকে জে.এস.সি পরীক্ষায় মেয়েরা অংশগ্রহণ করে ভাল ফলাফল করে আসছে। প্রতি বছরের ন্যায়-২০১৩ ইং সনে অত্র নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে ১৫ জন ছাত্রী জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে তারমধ্যে ১২ জন ছাত্রী পাশ করেছে।

চলনবিলের একমাত্র নারী শিক্ষার প্রতিষ্ঠানটি গ্রাম্য নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তা সত্তেও  অদ্যবধি এমপিও ভূক্ত না হওয়ায় স্কুলে কর্মরত শিক্ষক/কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তথ্য অনুসন্ধানে কথা হয় অত্র নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব মির্জা আব্দুর রশীদ মাহমুদ বকুল এর সাথে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এমপিও ভূক্তির সকল শর্ত পূরণ করে জে.এস.সিতে ভাল ফলাফল করে আসছে মেয়েরা অথচ এমপিও ভূক্ত না হওয়ায় শিক্ষক/কর্মচারীরা হতাশ হয়ে পড়েছে।

তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করে বলেন, হয়তো শীঘ্রই বর্তমান সরকার শিক্ষক/কর্মচারীদের এ অক্লান্ত পরিশ্রমের মূল্য হিসেবে দিঘীসদগুনা এম.এ.আর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এমপিও ভুক্ত করবেন। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘ ২৫ বছর অ‌তিবা‌হিত হ‌লেও প্রতিষ্ঠা‌টি এম‌পিও ভূক্ত হয়‌নি। অত্র নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ অন্তর্বতী সরকারের কাছে বিদ্যালয়টি এমপিও ভূক্তির জন‌্য আকুল আবেদন জানিয়েছেন। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর