ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দশমিনায় বিএনপি'র নেতার বাসায় ডাকাতি


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৫ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সাইরুল ইসলাম নামে এক বিএনপি'র নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে। শনিবার প্রথম প্রহরের ২ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বড়গোপালদী বাজরের পূর্ব পাশ এলাকায় এ ঘটনা ঘটেছে।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় রাত্রে খাওয়া-দাওয়া শেষে তারা পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন।

এর পরে রাত ২ টার পরে ১৩/১৪ বছরের একটি ছেলে তার ঘরের টিনের চালার উপর দিয়ে ঘরে প্রবেশ করে,পরে ওই ছেলে সামনের দরজা খুলে ১৫ থেকে ২০ জন মুখ বাধা অবস্থায় দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তারা ঘরের মধ্যে ঢুকতে সাহায্য করে।এর সাইরুল ইসলামের পরিবারের সকল সদস্যের হাত পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা,এরই মধ্যে  তাদের কাছে থাকা মোবাইল ফোন নিয়ে নেয় এবং দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে চলে যায় ডাকাত দলের সদস্যরা।

ভুক্তভোগী শাহিরুল ইসলাম জানান,প্রতিদিনের  ন্যায় আমি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ করে রাত ২ টার দিকে আমার রুমে দুই তিন জন এসে বলে ঘুম থেকে ওঠ আমরা ডাকাত এরপরে আমার দুপাশে দুইজনে ধারালো বড় দা ও অশ্রু ধরে প্রথমে আমার হাত পা বেধে ফেলে।

এরপরে তারা বলতেছে তোর আলমারির চাবি দে,আমি বললাম আমার চাবি অফিসে তখন তারা আমাকে মারধর করে আমার স্ত্রীর রুমে নিয়ে আসে তখন দেখি ঘরে মালামাল সব তারা তছনছ করে ফেলছে। এরপরে দেখি আমার টোটাল ঘরে ১৫ থেকে ২০ জন লোক মুখোশ পরে টোটাল ঘর লুট করতেছে, আবার তারা আমাকে আলমারির চাবি দিতে বলে আমি না বললে তারা আমাকে শারীরিক নির্যাতন করতে থাকে। পরে আমার স্ত্রী ভয়ে চাবি দিয়ে দেয়,এরপরে তারা আলমারিতে ৬ থেকে ৭ ভরি স্বর্ণ অলংকার ও ৯ লক্ষ টাকা নিয়ে চলে যায়। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর