ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের  কটিয়াদীতে  এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী  উপজেলা শাখা। শনিবার (০৯আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সরকারি কলেজ  অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা শিবিরের সভাপতি সিয়াম হোসেন সভাপতিত্বে ও সেক্রেটারী সারোয়ার হোসেন  এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দাওয়াহ ও পরিকল্পনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনার্স, মাস্টার্স ফাস্ট ক্লাস,  আল  আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রাপ্ত  আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের কিশোরগঞ্জ  জেলা সভাপতি  হাসান আল মামুন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান

শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক  মুজাহিদ বিল্লাহ, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল প্রমোখ ব্যক্তিবর্গ।  এসময় ১৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত  কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই কলমসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর