ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৬:১৫ পিএম

লালমনিরহাট সংবাদদাতা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করে ফাসির দাবি জানিয়েছে লালমনিরহাটের কর্মরত গণমাধ্যম কর্মীরা।শনিবার (০৯ আগষ্ট)  দুপুরে জেলার মিশন মোড়, হাতীবান্ধা উপজেলা ও পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিকরা তাদের সহকর্মী তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। তারা গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের এমন নৃশংস হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের কাছে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, দৈনিক পরিবেশের প্রতিনিধি নিশাত হোসেন ফারুক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপনসহ আরও অনেকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর