ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৫:২০ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে অপু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের করতোয়া নদীর শাখা পাল্লেগুড়ো (স্থানীয় নাম) নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃতঃ তফিজার রহমান অপু (৪২) উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের  ইশারত আলীর ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, অপুর মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

অপুর বড় ভাই টুকু ফকির বলেন, 'গত শুক্রবার বিকেল থেকে আমার ভাই নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুজি করে কোথাও পাওয়া যাচ্ছিলো না। অবশেষে শনিবার বিকেলে নিয়ামতপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে অপুর মরদেহ দেখতে পায়  গ্রামবাসী'

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান  জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর