ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়ি থেকে দুই মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৪:০১ পিএম

রাজধানী ঢাকার মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা এক প্রাইভেটকারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহগুলোর নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ বিষয়ে রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, আমি বাইরে আছি। শুনেছি যে দুটি মরদেহ পাওয়া গেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে আছেন। কিন্তু তাকে বারবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ভোর সাড়ে ৫টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা জিজ্ঞেস করলে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে, দুদিনেও গাড়িটি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আজ গাড়িটির সামনে এসে ভেতরে মরদেহ দেখতে পান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর