ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

ছাড় পেলেন যারা

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্নে বিশেষ আদেশ


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৪:০৫ পিএম

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রির্টার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পাঁচ ধরনের ব্যক্তির জন্য অনলাইন আয়কর রিটার্নে ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করতে বলা হয়েছে। আজ সোমবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বিশেষ আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

এই আদেশের বাইরে থাকবেন- (ক) ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা; (খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে); (গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; (ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং (ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ। তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

বিশেষ আদেশে আরো বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন।

আবেদনে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর