ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী লিপি হত্যায় মহিলাসহ গ্রেফতার দুই


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে চাঁদনী আক্তার ওরফে লিপি (৩১) নামে এক ইরাক প্রবাসীর স্ত্রীর হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সী বাজার এলাকার জলিল মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৮) এবং আঙ্গুরী বেগম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে দেবগ্রাম মুন্সীবাজার এলাকা থেকে সাইফুল মোল্লাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে একই রাত ভোর চারটার দিকে উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে আঙ্গুরী বেগমকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত আছে তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, নিহত লিপি আক্তার শনিবার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। রাত শেষে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় নিহত নারীর কাছে প্রতিবেশী আখের আলী নামের একজন পাওনা টাকার জন‍্য এসে ঘরে দরজা খোলা দেখে বাইরে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি করলে ঘর থেকে কোনো প্রকার সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির চায়না বেগম নামে এক মহিলাকে ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখেন ওই নারী তার নিজ ঘরের খাটের উপর শুয়ে আছে। পরে কাছে এসে দেখতে পায় তিনি মৃত অবস্থায় শুয়ে আছে। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক গোয়ালন্দ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর