ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৬:৪৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা সদরের নাগড়া এলাকার বিএডিসি (সেচ) অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকরা হলেন: আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামের দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নছু সর্দার জানান, তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে ভাঙাভাঙির সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, ‘আমরা তিনজনকে মৃত এবং দুই জনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা অনেকে বলেছেন, ভবন ভাঙায় নিয়োজিত শ্রমিকদেও কারও কোনো সুরক্ষা সামগ্রী ছিল না।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর