ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের
ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতি মিথিলা (০৬) কে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি
আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের
তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। রবিবার (১৭ আগষ্ট) দুপুর ২ টার
দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়
সূত্রে জানাযায়, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে)
মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি
মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো। স্রোতে নাতনি
মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান। এ সময় এলাকাবাসী
বেশ কয়েকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ সময় মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। উদ্ধারের পর
তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।
তুজারপর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো। তখন নাতি মিথিলা ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে সে নিহত হন।
আকাশজমিন/আরআর