ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

যুব দিবসে লালমনিরহাটে তরুণদের প্রাণবন্ত আয়োজন


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৮ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। গত শনিবার (১৭ আগস্ট) সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংগঠন ও ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় “ইন্সপায়ার্ড ইয়ুথ ফেস্টিভ্যাল

 

দিনব্যাপী এ আয়োজনে ছিল সাইক্লিং প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক তরুণ-যুবক কর্মসূচিগুলোতে অংশ নেন।

 

সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শুরু হয় সাইক্লিং প্রতিযোগিতা। এতে নেতৃত্ব দেন অদম্য যুব সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

এরপর আয়োজিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। হাতে ঝাড়ু ও সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে তরুণরা শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে চারা রোপণ করা হয়।

 

দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। তরুণ-তরুণীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুব উন্নয়ন ও সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নোত্তরে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলম, ‘অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর এবং জেলা যুব সঞ্চালক দীপংকর রায়।

 

শুভেচ্ছা বক্তব্য দেন ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের সভাপতি মোঃ জামাল হোসেন। সভাপতিত্ব করেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন। সঞ্চালনায় ছিলেন ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের সম্পাদক শিব সুন্দর বর্মন এবং অদম্য যুব সংগঠনের সদস্য পুতুল।

 

আয়োজকদের মতে, “ইন্সপায়ার্ড ইয়ুথ ফেস্টিভ্যাল তরুণদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করেছে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর