ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

রসিংদীর শীর্ষ সন্ত্রাসী তৈয়বসহ ২ সহযোগী গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার পলাতক আসামী তৈয়বকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি১৮ আগষ্ট সোমবার সকালে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন,রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মিলিটারীর ছেলে তৈয়বুর রহমান ওরফে তৈয়ব (২৫), একই গ্রামের রুসমত আলীর ছেলে সেলিম মিয়া (২৪) করিমগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে শিপন মিয়া (২০) এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৭০ পিস ইয়াবা বিপুল পরিমাণ গানপাউডার উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে  উপপরিদর্শক জামিরুল ইসলাম, মোবারক হোসেন,ওবায়দুল্লাহ সহকারী উপপরিদর্শক দীপক কুমার সাহা সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন এর বালুয়াকান্দি গ্রামের খাদিজা বেগম নামে এক মহিলার পরিত্যক্ত দোচালা একটি ঘরের ভিতর অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী রিজভী হত্যার প্রধান অাসামী ১৭ মামলার পলাতক আসামী তৈয়ব তার দুই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হন।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট হাতবোমা তৈরির গানপাউডার উদ্ধার করা হয়। ডিবির ওসি আবুল কায়েস আকন্দ,গ্রেফতারকৃত তৈয়বুর রহমান ওরফে তৈয়ব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন থানায়  ১৭টি মামলা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিভিন্ন ইউনিট দীর্ঘদিন ধরে নজর ধারীতে ছিলেন। তিনি আরও বলেন, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অবৈধ অস্ত্র মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

 

ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।  উল্লেখ্য তৈয়ব এলাকায় মাদক,চাঁদাবাজি, ডিস ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল। 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর