ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি বিলের কচুরিপানার নিচ থেকে নূরুজ্জামান (৩৫) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে আদমপুর-দুল্লী সড়কের দুল্লী সেতু সংলগ্ন মরা বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগের রাতে বিলের পাশ থেকে তার সিএনজিটিও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

নিহত নূরুজ্জামান ওই উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচাহার বড়বাড়ি গ্রামের মৃত মোগলচানের ছেলে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন নূরুজ্জামান। রাত ১১টার দিকে তিনি কেন্দুয়া পৌরসভার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন আতিক মিয়ার দোকানে চা পান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন তার সিএনজিতে এক নারীসহ ৪ জন যাত্রী ছিলেন। ওই স্থান থেকে রওনা দেয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে রাত আড়াইটার দিকে ইকবাল নামের এক অটোরিক্সা চালক ওই সড়ক দিয়ে যাবার সময় পথে রক্তমাখা সিএনজিটি দেখতে পান। তিনি ঘটনাটি স্থানীয়দের জানান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে সিএনজিটি উদ্ধার করে। এরপর সকালে বিলের কচুরিপানার নিচে নূরুজ্জামানের লাশ পাওয়া যায়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘নিহত চালকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানা হচ্ছে।  #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর