ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে ধর্ষকের যাবজ্জীবন


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের এক নারী শিশুকে ধর্ষণের দায়ে রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বুধবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ঘটনার ১৩ বছর পর মামলাটির রায় ঘোষণা হয়। দণ্ডপ্রাপ্ত আসামী রহমত আলীর বাড়ি মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

জানা গেছে, ঘটনার সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়তো। ২০১২ সালের ৩ মে সকালে সে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। এক পর্যায়ে বই-খাতা শ্রেণিকক্ষে রেখে মাঠে খেলার দাঁড়িয়ে থাকে। তখন বিদ্যালয় সংলগ্ন বাড়ির রহমত আলী তাকে কোলে করে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। আদালত সূত্র জানায়, মেডিকেল রিপোর্টসহ সব ধরনের সাক্ষ্য-প্রমাণে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উল্লিখিত রায় ঘোষণা করেন। .

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর