ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৫৫ পিএম

সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও আলপী আক্তার জোড়া গোল করেন। বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করেছে একাধিকবার।

মেয়েদের ফুটবলে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করেছে জুলাই মাসে। একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। পরের মাসে অ-২০ দলও এশিয়া কাপে উঠেছে। এবার অ-১৭ দলে সাফ চ্যাম্পিয়ন মিশন। শুরুটা হলো জয় দিয়েই।

 আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর