ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি () নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত রেছেনরায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা। বুধবার (২০ আগস্ট) বিকেলে  ঘটনাটি ঘটেরায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে।  নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা থেকে ফেরার পর থেকেই মেয়েটি নিখোঁজ ছিলো। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশী দাদার বাড়ির পরিত্যাক্ত টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন। মরদেহটি ভাঙা পরিত্যক্ত টয়লেটের ওপর পড়ে ছিল। নিহতের পরনের জমা রক্তাক্ত ছিল। মুখ, মাথা সহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ জানানমিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেটে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার পর পুলিশ লাশ তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। সম্মিলিতভাবে আমরাও চেষ্টা করবো- কে বা কারা কেন হত্যা করেছে, কারণটি বের করার। সেই সাথে হত্যাকারীরা যেন দ্রুত গ্রেফতার হয় তাঁর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথা সহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর