ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিকাশ প্রতিনিধি নিখোঁজ


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় পৌনে পাঁচ লাখ টাকাসহ এক বিকাশ প্রতিনিধি নিখোঁজ। এই র্মে তার এক সহকর্মী থানায় সাধারণ ডায়েরি করেছেন। রোববার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি অফিসে ফেরার পথে নিখোঁজ ওই ব্যক্তির মোটরসাইকেল হেলমেট উদ্ধারের খবর জানিয়েছেন রায়গঞ্জ থানার (ওসি) এস এম মাসুদ রানা।

নিখোঁজ নাজমুল ইসলাম (২৬) তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে। ওসি আরও বলেন, “ ঘটনায় ভূইয়াগাতি অফিসের বিকাশ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় বাদী হয়ে রোববার রাতে থানায় অভিযোগ করেছেন। তাতে বলা হয়েছে, বিকাশ প্রতিনিধি নাজমুল ইসলাম রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের দোকানে টাকা লেনদেন করে রাতে অফিসে ফেরার পথে নিখোঁজ হন।তার কাছে নগদ লাখ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের অ্যাকাউন্টে লাখ ৭২ হাজার টাকা ছিল।


সকালে রায়গঞ্জ পৌরসভা কবরস্থানের পাশে একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে একটি মোটরসাইকেল হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।” তার ধারনা, দৃর্বৃত্তরা নাজমুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল হেলমেট ফেলে রেখে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর