ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা রেললাইনটি মেরামত করে রেল কর্তৃপক্ষ। সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকার মহিষাখোলা রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয়রা বাড়ি ফেরার পথে গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের পাশে রেলওয়ের ব্রিজের পাশে ৮ ইঞ্চি ভাঙা দেখতে পায়।

পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলের জন্য ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। এ সময় ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। পরে রাতেই শ্রমিকরা ভাঙা স্থানে মেরামত কাজ শেষ করে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, 'ভাঙা স্থানে তৎক্ষণিকভাবে বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।' এবং রাতেই ভাঙা স্থান মেরামত করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর