ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির র‍্যালি


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)  প্রতিনিধি:

গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে বিশাল র‍্যালী বুধবার (২৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের কর্ণফুলী জুটমিল পর্যন্ত প্রদক্ষিণ করে পুণরায় পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।

 

উক্ত র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে ত্বরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুলহাজ্ব আল্লামা মৌলানা সৈয়দ মছিহুদ্দৌলা মা.জি.আ। প্রধান বক্তা হিসেবে ছিলেন গাউছিয়া যুব সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা মা.জি.আ।

 

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সর্বস্তরের সুন্নী জনতা।

 

এদিকে জুলুস উপলক্ষে এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গাউছিয়া সমিতির কর্মীরা পোমরা বুড়ির দোকান এলাকায় সমবেত হতে থাকেন। দশটার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলুসটি শুরু করা হয়। জুলুসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, গাউসিয়া সমিতির পতাকা, বিভিন্ন আহবান সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন ছিলো।

 

এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি হামদনাতে রাসূল (দ.), নারায়ে তকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (দ.) নানা স্লোগানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা। পরে সমাবেশ শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর