ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে যুবকের আত্মহত্যা


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামচু মাস্টার পাড়া এলাকায় গাছের সাথে রশি দিয়ে ফাঁসি নিয়ে এক যুবকের আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবক শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মৃধা কান্দি গ্রামের জয় দল সরদারের ছেলে নুরু সরদার (৩৫)। তিনি সামচু মাস্টার পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, মৃত নুরু সরদার, ২৬ আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১০ টা থেকে রাত পৌনে ১২ টার মধ্যে, যেকোনো সময় গিয়াস উদ্দিনের বাড়ির উঠানে বড়ই গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফরিদ সংগীয় ফোর্সসহ উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক, মৃত্যুর সঠিক কারণ জানতে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করেন।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দৌলতদিয়া সামচু মাস্টার পাড়া এলাকায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ, রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর