ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪২ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদি হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদি হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আহত সাংবাদিক কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, কাজী পলাশ,বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় জড়িত এক সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতারা যুক্ত রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে ১ ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর