ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলায় নৃশংসভাবে মা-মেয়েকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমেনা খাতুন (৮৮) তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) হত্যা করেছে তাদেরই আত্মীয় সাইফুল ইসলাম (৩৫) সাইফুল আমেনা সম্পর্কের দিক থেকে দাদি-নাতি হন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নিজ কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

পুলিশ সুপার জানান, ২০ থেকে ২১ আগস্ট রাতের কোনো এক সময়ে নিজ বাড়ির শয়নকক্ষে খুন হন আমেনা খাতুন তার মেয়ে রাহেনা আক্তার। ঘটনার পর নানা সূত্র ধরে তদন্তে নামলে মূল এবং একমাত্র আসামি সাইফুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দিয়েছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ঘটনার কয়েকদিন আগে হত্যার শিকার আমেনা তার বাড়ির কিছু গাছ বিক্রি করেন। ঘটনার দিন সেই গাছ বিক্রির টাকা চাইতে গিয়ে গালমন্দের শিকার হওয়ায় ক্ষুব্ধ হয়ে সাইফুল পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। হত্যার রাতে দাদি ফুপুর ঘরে ঢুকে সাইফুল প্রথমে ফুপু রাহেনা আক্তারের গলায় কোপ দেয়। পরে একই দা দিয়ে দাদি আমেনা খাতুনকেও হত্যা করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর