ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩

‘আমার মুখই চেপে ধরা হয়, ছবিটি এআই জেনারেটেড নয়’


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ১:০৩ এএম

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এক ছাত্রের মুখ চেপে ধরছেন পুলিশ কর্মকর্তাএমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকটি গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। মুখ চেপে ধরা ওই শিক্ষার্থীর নাম রাফিদ জামান খান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের শিক্ষার্থী। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তিনি।

আন্দোলনে পুলিশি নির্যাতনের শিকার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিদ জামান খান  বলেন, যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। সেখানে পুলিশ সদস্যরা আমাকে পেছন থেকে মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলে আমি একরকম নিশ্চুপ হয়ে বসে পড়ি। আমার মুখই চেপে ধরা হয়েছিল। ছবিটি এআই জেনারেটেড নয়। প্রকৃত ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে। ঘটনার সময় এক পুলিশ সদস্য পেছন থেকেই মুখ চেপে ধরলে জন বুট দিয়ে লাথি মারতে থাকেন। ওই ঘটনায় চারটি এক্সরে করা হয়েছে।

মুখ চেপে ধরা পুলিশ সদস্যকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ধারণা করছি ডিসি মাসুদ আমার মুখ চেপে ধরেন। পুলিশের এমন আচরণ অপেশাদার ছিল। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর এভাবে হামলা করা উচিত হয়নি তাদের। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

তবে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিবৃতির পর ওই ছবি নিয়ে নতুন বিতর্ক সমালোচনা তৈরি হয়। সেই বিবৃতিতে দাবি করা হয়, ‘সম্প্রতি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত বলে দাবি করে ডিএমপি।গতকাল রাত সাড়ে ৯টার সময়ওডিএমপি নিউজেসেই ছবি নিয়ে তাদের ব্যাখ্যামূলক প্রতিবেদনটি ছিল।

তবে একাধিক গণমাধ্যমের ফটো সাংবাদিক বুয়েট শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি তুলেছেন। তাদের কাছে ওই ছবি রয়েছে। এছাড়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলছে, ডিসি মাসুদ আলমের আন্দোলনকারীর মুখ চেপে ধরার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়। প্রকৃতপক্ষে আসল ছবিকেই এআই দিয়ে তৈরি বলে প্রচার করেছে ডিএমপি।

তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিসল্যাব আজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলছেবুয়েট ছাত্রের মুখ চেপে ধরার ছবি এআই দিয়ে বানানো নয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময় শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা হাইকোর্টের সামনে একজন আন্দোলনকারীর মুখ চেপে ধরেছিলেন। সেই ছবিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়যেটি কণ্ঠরোধের প্রতীক হয়ে ওঠে। বুধবারের ছবির সঙ্গে গত বছরের সেই ছবির তুলনা করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন।


এ সম্পর্কিত আরো খবর