ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর

ঢাকা মেডিকেলে অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ১:১১ এএম

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেলে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা . আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে এসে এসে অবরুদ্ধ হন তিনি।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।

এসময় নেতাকর্মীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারতে মারতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করেছে। তারা কোনো কথাই শোনেনি।

যতক্ষণ পর্যন্ত জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত হাসপাতালে উপদেষ্টা আসিফ নজরুল অবরুদ্ধ থাকবেন। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাভুয়া ভুয়াস্লোগান দিতে থাকেন। এর আগে আহত নুরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মী আহত হন।


এ সম্পর্কিত আরো খবর