ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

কটিয়াদীতে উন্মুক্ত কবরস্থান উদ্বোধন উপলক্ষে সভা


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৮ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক  উদ্বোধন  উপলক্ষে  ৩০ আগস্ট শনিবার সকাল ১০ টায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপন  কর্মসূচি অনুষ্ঠিত হয়।  শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম।

উদ্বোধক  হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ আহমদ আলী বিএসসি,নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভইয়া, ওসমান গনি মারাজ,  খাইকুল ইসলাম লিটন, হাদিউল ইসলাম কামাল,হানিফ ভূঁইয়া, রফিকুল ইসলাম বিপুল, হানিফ ভূঁইয়া, মতিউর রহমান, প্রভাষক তরিকুল ইসলাম টিটু,  সমাজসেবক শাহ  আজিমুদ্দিন, সাংবাদিক আশরাফুল  ইসলাম সুমন প্রমোখ ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এলাকায় অনেকের সুনির্দিষ্ট কবরস্থানের জায়গা ছিল না,  অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে কবর  দেয়া হতো। এখন উন্মুক্ত কবরস্থান হওয়ায় যে কোন এলাকার মৃত ব্যক্তিদেরকে এখানে দাফন করতে পারবে। তাছাড়া যে কোন এলাকার বেওয়ারিস লাশ এবং গরিব মৃত ব্যক্তিদের দাফন কাফনের সম্পূর্ণ খরচ 

উন্মুক্ত কবরস্থানের কর্তৃপক্ষ ব্যায়ভার বহন করবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন,

উন্মুক্ত কবরস্থান নির্মাণে মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মাহমুদুল ইসলাম এবং এলাকাবাসীকে এরকম মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।  সামাজিক কাজে সমাজের

বিত্তবানরা  এগিয়ে আসতে হবে। উন্মুক্ত কবরস্থানে যাওয়ার জন্য একটি রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতিও  দেন। আলোচনা শেষে অতিথিবৃন্দরা কয়েক শতাধিক গাছের চারা উন্মুক্ত কবরস্থানের  চারপাশে রোপন  করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর