ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

খাগড়াছড়িতে বালিশ চাপায় শিশুকে হত্যার অভিযোগে মা আটক


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদরের দুই বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত প্রায় ৩টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা।

নিহত মো. তহিদুল আলম আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। চাকরির সুবাদে স্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই বছরের ছেলে ও চার বছরের মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।

মোস্তাফিজুর বলেন, “গতকাল (বৃহস্পতিবার) ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যাই। কিন্তু রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই। রাত ৩টার দিকে মোবাইলে আমার ছেলে খুন হয়েছে বলে খবর পাই।

ওসি আব্দুল বাতেন বলেন, রাতের কোনো এক সময় সাবিনা ইয়াসমিন নিজের ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটির মৃত্যু হয়। পরে ছেলে গুরুতর অসুস্থ জানিয়ে তিনি একজন চিকিৎসককে বাসায় নিয়ে যান।

চিকিৎসক গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পান। তবে সাবিনার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় বিষয়টি পুলিশকে অবহিত করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। আমার তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।"

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর