সিরাজগঞ্জ প্রতিনিধি / : 142
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২,র সদস্যরা। সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার (৩১ আগস্ট) সকাল ১০:২৫ মিনিটে “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা
ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে
ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন
এবং নগদ ২০,২২০/-
টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণ হলেন, মোঃ আমিনুল ইসলাম
রনি (৪৫), পিতা-মৃত
আব্দুল জলিল শেখ, সাং-
রাধানগর, থানা- পাবনা সদর, মোঃ আব্দুল
মজিদ মন্ডল (৪৮), পিতা-মৃত
সেকেন্দার আলী মন্ডল, সাং-ভবানিপুর, থানা- সুজানগর ও মোঃ রাশেদ
রানা (৪২), পিতা- মৃত
জহুরুল ইসলাম (রইস), সাং- দোহারপাড়া, থানা-পাবনা সদর, সর্ব জেলা-পাবনা।
গ্রেফতারকৃত
আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
দায়ের করা হয়।
আকাশজমিন/আরআর