ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামে রবিবার (৩১ আগস্ট) বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় সাত বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল মুহিতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু আব্দুল্লাহ আল মুহিত (৭) গাবতলী উপজেলার জাঙ্গলি গ্রামের মুকুল পাইকারের ছেলে। দুই বছর আগে তার বাবা-মায়ের বিচ্ছেদের পর সে মায়ের সঙ্গে শিবগঞ্জের জামুরহাটে নানার বাড়িতে থাকতো। তার মা মাহফুজা আক্তার প্রবাসে থাকায় শিশুটি নানার তত্ত্বাবধানে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আব্দুল্লাহ খেলতে বের হয়। বাড়িতে ফিরে না আসায় তার নানা মোস্তফা সরকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর