ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বজ্রপাতে গোয়ালন্দে একজন গৃহবধূর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:০৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে গোসল করা অবস্থায় বজ্রপাতে অঞ্জনা কোদালিয়া (৩৮) নামে একজন গৃহবধুর  করুন মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন নং ওয়ার্ড চর বালিয়াকান্দী বারই ডাঙ্গা গ্রামের সুকুমার কোদালিয়ার স্ত্রী। সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে।

 

মৃত গৃহবধূর প্রতিবেশী ক্বারী মোঃ হাসমত আলী বাবুর্চি স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ অঞ্জনা তার ছোট বোন অনিতা কোদালিয়া একই পরিবারের আপন দুই জা। ঘটনার সময় তারা দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করছিলো। এসময় বৃষ্টি য়। হঠাৎ বজ্রপাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। ছোট বোনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় অঞ্জনাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর