ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে কৃষক ওহাবের সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:২২ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে কৃষক ওহাব মিয়া সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা শিবগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী কৃষক ওহাব মিয়া উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া বারামদেউল গ্রামের মৃতঃ জামাতুল্লার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওহাব মিয়া বলেন, 'আমি একজন কৃষক। আমি দোপাড়া মৌজার ১৩৮ নং আরএস খতিয়ানের ৫৫৭ দাগে ১৯৯০ সালে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। আমার মেয়ে জয়নাব তাজমার নামে উক্ত জমির কাগজপত্রাদি রয়েছে। গত মঙ্গলবার সকাল অনুমান ৯ ঘটিকার সময় একই গ্রামের ওয়াহেদের পুত্র ওবাইদুলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ভাড়াটিয়া সন্ত্রাসী দল আমার বসত বাড়িতে অনধিকার ভাবে মাটির বাড়ি ভাংচুর করে ও বসত বাড়িতে থাকা নগদ দেড় লক্ষ টাকা এবং ১ লক্ষাধিক টাকার আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

প্রতিপক্ষ ওবাইদুল আমাকেসহ আমার পরিবারের সদস্যদেরকে মারপিট ও খুন জখম করবে মর্মে ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে আসছে। বর্তমানে প্রতিপক্ষ ওবাইদুল ইসলাম আমাকে বসত বাড়িতে উঠতে দিচ্ছেনা। আমি স্ব-পরিবার নিয়ে পলিথিনের ছাউনী দিয়ে কোন রকম বসবাস করছি। আমার স্ত্রী মুঞ্জুয়া বেগমকে দিয়ে প্রতিপক্ষরা বিগত ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গোয়াল ঘরের কাজ করে নিয়েছে কিন্তু বিনিময়ে কোন টাকা দেয়নি।

 প্রতিপক্ষদের সাথে চুক্তি ছিলো তাদের বসত বাড়িতে কাজ করলে সোয়া দুই শতক জমি আমাদের নামে লিখে দিবে। প্রতিপক্ষদের কাছ থেকে ২০ হাজার টাকা নিলে তারা দাদন ব্যবসায়ী হওয়ার কারণে ৪০ হাজার টাকা হয়। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সঠিক আইনী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর