গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী
জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে ৮ জেলার অংশগ্রহণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট
উদ্বোধন করা হয়েছে। অংশগ্রহণকৃত জেলাগুলোর
মধ্যে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর, নাটোর, মাগুরা, যশোর ও সিরাজগঞ্জ।
শুক্রবার
(৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বরাট ক্লাব হাউজের আয়োজনে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর
মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী
খেলায় গোপালগঞ্জ জেলার পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা উত্তরা মর্নিং ফুটবল
ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোপালগঞ্জ জেলার পান্নু ফুটবল
স্পোর্টিং ক্লাব ৫-০ গোলের বিশাল ব্যবধানে ঢাকা উত্তরা মর্নিং ফুটবল ক্লাবকে পরাজিত
করে জয়লাভ করে।
বরাট
ক্লাব হাউজের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ চৌধুরীর সঞ্চালনায় ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর
আলমের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল
আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সামাদ মোল্লাসহ ক্লাবের অন্যান্য
কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং হাজার হাজার দর্শকমন্ডলী। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায়
রয়েছেন মোঃ সজল চৌধুরী।
আকাশজমিন/আরআর