স্টাফ রিপোর্টার
প্রবীণ বামপন্থী রাজনীতিক, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের
কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, সকালে
বাসায় অসুস্থ হয়ে পড়েন বদরুদ্দীন
উমর। পরে তাকে বাংলাদেশ
স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল
১০টা ৫ মিনিটে তাকে
মৃত ঘোষণা করেন।
১৯৩১
সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের
বর্ধমান জেলার এক অভিজাত পরিবারে
বদরুদ্দীন উমরের জন্ম। তাঁর পিতা আবুল
হাশিম অবিভক্ত বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ এবং মুসলিম লীগের
সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা
বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন বদরুদ্দীন
উমর। পরে তিনি রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন বিশিষ্ট
তাত্ত্বিক, লেখক ও গবেষক।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একাধারে বিশ্লেষক
এবং প্রভাবশালী মতাদর্শিক চিন্তক হিসেবে পরিচিত ছিলেন।
আকাশজমিন/আরআর