ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:১৫ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জে মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাইছার রহমান।  মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাইছার বলেন,   'আমাকে জড়িয়ে প্রতিপক্ষ কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামের মোকাররম হোসেন, আব্দুল মোমিন, ওয়ারেছ আলী, আনিছুর রহমান, ফিরোজ আহমেদ আমার বিরুদ্ধে মিথ্যা বক্তব্যে দিয়ে আমার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করছে। আমার বাড়ি আটমূল ইউনিয়নের জগদীশ গ্রামে।

 গত ০৬-০৯-২০২৫ ইং তারিখ দিবাগত রাতে অন্যায় ভাবে রোপনকৃত ধানের ক্ষেতের চারা নিজেরাই নষ্ট করে আমাকে এবং আমার শ্বশুর  ইসলাইল হোসেনের নামে মিথ্যা পোপাগান্ডা ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে ওই জমির মালিক আমার শ্বশুর নিজেই। সে তার মেয়েদের নামে উক্ত সম্পত্তি দলিল করে দিয়েছে। আমাদেরকে মিথ্যা ভাবে ফাঁসানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে।

 আমার শ্বশুর ওই জমি প্রায় ৩০ বছর যাবত ভোগ দখল করে খাচ্ছে। প্রকৃতপক্ষে কিচক ইউনিয়নের অপশন মৌজার ৮১১নং দাগের শতাংশ জমির বিষয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা আছে। আমি ঘটনা স্থলে উপস্থিত না থাকার পরেও আমার নামে মিথ্যা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিপক্ষকে সাবধান করে দিয়ে বলতে চাই, ভবিষ্যতে আমার এবং আমার শ্বশুরের পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করা হয় তাহলে আইনগত পদক্ষেপ গ্রহণ করিতে বাধ্য হবো। প্রশাসনকে অনুরোধ করবো জমির বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে যে সিদ্ধান্ত দিবে আমরা তা মাথা পেতে নিতে বাধ্য থাকিব'।এসময় উপস্থিত ছিলেন, শশুড় ইসমাইল হোসেন, আবু হেনা, দুরুল হুদা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর