দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনা উপজেলা মোঃরুবেল ভূঁইয়ান(৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ। বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজারের থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃরুবেল ভূঁইয়া উপজেলা বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভূঁইয়া আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।
থানা
সূত্রে জানা যায়,২০২২
সালের ৬ মার্চ বিকেলে
উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউনিয়ন
বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা ভংচুর,
সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী আহত
হয়।
এরপর
ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর
ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী
হয়ে গত ১৩-০২-২৫ ইং রোজ
বৃহস্পতিবার দশমিনা থানায় সাবেক এমপি সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে
একটি মামলা দায়ের করেন তিনি।
পরে
বৃহস্পতিবার রাত ৯ টার
দিকে গোপন সংবাদের ভিত্তিতে
দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন
ডেভিল হান্ট অভিযান পরিচলন করে মামালার এজাহারের
সন্ধিগ্ধ রুবেল ভূঁইয়াকে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের
নিজ এলাকা থেকে থেকে গ্রেপ্তার
করে পুলিশ
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।
আকাশজমিন/আরআর