ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গণতন্ত্র দিবসে তারেক রহমানের শপথ: আসবে স্বনির্ভর বাংলাদেশ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:১৫ পিএম

স্টাফ রিপোর্টার 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে এ অঙ্গীকার করেন তিনি। আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হবে।

তারেক রহমান বলেন, ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। গণতন্ত্রের সারবত্তা ও অন্তর্নিহিত শক্তি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের আগ্রহ সৃষ্টি করতেই এ দিবস পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন একদলীয় বাকশালের আগ্রাসী থাবা থেকে। তার কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের মূলভিত্তি বহুদলীয় গণতন্ত্র। দেশনেত্রী খালেদা জিয়াও এ দর্শনকে অগ্রসর করেছিলেন, এজন্য তাকে সহ্য করতে হয়েছে স্বৈরতন্ত্রের নানা আক্রমণ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে বারবার স্বৈরতন্ত্র হানা দিয়েছে—রাজনৈতিক দল ও সংবাদপত্র নিষিদ্ধ করা, মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের মধ্য দিয়ে।

তারেক রহমান অভিযোগ করেন, গত দেড় দশক ধরে আওয়ামী ফ্যাসিবাদের কারণে গণতন্ত্র বন্দী ছিল। আওয়ামী সরকার গণতন্ত্রের নীতিমালা সমুন্নত রাখার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করেছে। তিনি বলেন, এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য—‘এ্যাচিভিং জেন্ডার ইকুইটি অ্যাকশন বাই অ্যাকশন’। অর্থাৎ নারী-পুরুষ বা যেকোনো লিঙ্গ নির্বিশেষে সবার সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এটি একটি মৌলিক মানবাধিকার।

গণতন্ত্র হলো সর্বজনীন মূল্যবোধ ও রাজনৈতিক পদ্ধতি। জনগণের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিসর নির্ধারণে স্বাধীনভাবে প্রকাশিত ইচ্ছা এবং জীবনের সবক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণই গণতন্ত্রের ভিত্তি। গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভয়ংকর এক স্বৈরশাসনের পতন ঘটে। তাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন; বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর