ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

‎নেত্রকোনায় চীনা নাগরিকসহ নারী পাচার চক্রের ২ সদস্য আটক


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:০০ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ‎বিয়ের ফাঁদে ফেলে তিন নারীকে চীনে পাচারের চেষ্টাকালে এক চীনা নাগরিকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার রাত দুইটার দিকে কেন্দুয়া পৌর সদরের সলফ-কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে থেকে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে, চীনের পাসপোর্টধারী নাগরিক লি ওয়েই হাও ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের ফরিদুল ইসলাম। এ সময় তিন নারীকেও উদ্ধার করা হয়।  কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে রবিবার রাত ১০টার দিকে সলফ-কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে করে পাঁচজন নারী-পুরুষ আসেন। তাদের মধ্যে একজন চীনের নাগরিক লি ওয়েই হাও ও ফরিদুল ইসলাম। বাকি তিনজন হচ্ছেন তরুণী। তারা গাজীপুরে গার্মেন্টসে কাজ করেন। এদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বাড়ির মালিক রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, চীনের নাগরিক লি ওয়েই হাউ একজন গার্মেন্টস কন্যাকে (তিনজনের একজন) বিয়ে করেছেন। লি ওয়েই হাউ ওই তিন নারীকেই চীনে নিয়ে যাবেন।

এ সময় স্থানীয়রা তাদের কাছে উপযুক্ত কাগজপত্র দেখতে চাইলে তারা যেসব কাগজপত্র দেখান, তাতে আরও সন্দেহ বাড়ে। পরে বিষয়টি কেন্দুয়া থানা পুলিশকে জানানো হয়।  রাত দুইটার দিকে কেন্দুয়া থানা পুলিশ রুবেল মিয়ার বাড়ি থেকে চীনা নাগরিক লি ওয়েই হাও ও তার বাংলাদেশী এজেন্ট সঙ্গী ফরিদুল ইসলামকে আটক এবং তিন নারীকে উদ্ধার করেন। ওসি মিজানুর রহমান বলেন, কাগজপত্র যাচাইবাছাই করে মনে হয়েছে, এরা একটি পাচারচক্র। পাচারের উদ্দেশ্যে ওই তিন নারীকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল। তবে বিষয়টি নিয়ে আরও গভীরভাবে তদন্ত করার প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। #

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর