ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ॥ আট লক্ষাধিক টাকার মাল লুট


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের অটোরিক্সার পার্টস ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করেছে। গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে /১০সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

 

পুলিশ জানায়, পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা দক্ষিণবাগ গ্রামের ব্যবসায়ী সম্ভু সরকারের বসতঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এসময় সন্ত্রাসীরা গৃহকর্তা সম্ভু সরকার(৫০) ভাতিজি জামাতা রনি সরকারকে(৩৫) কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ব্যাপারে ব্যবসায়ী সম্ভু সরকার বাদী হয়ে চার জনকে নামীয় অজ্ঞাত /১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর