ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দশমিনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৫১ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তাসমিয়া () নামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।  সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের নং ওয়ার্ড চরহোসনাবাদ এলাকার আনন্দমেলা সিনেমা হলের উত্তর পাশে ঘটনা ঘটে।

নিহত তাসমিয়া উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর এলাকার হাওলাদার বাড়ির মোঃ বশির হাওলাদারের মেয়ে। তারা পরিবারের সকল সদস্য চর হসনাবাদ এলাকার আনন্দ মেলা সিনেমা হলের  উত্তর পাশে শিশুটির নানা বাড়িতে পরিবারের সকলে বসবাস করতেন।মৃত তাসমিয়া দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

 

স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়,তাসিময়া বেলা বারোটার সময় স্কুল থেকে এসে দুপুর দেরটার দিকে তাদের ঘরের পূর্ব দক্ষিণ পাশের একটি পুকুর পাড়ে  খেলাধুলা করছিল। হঠাৎ করে পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছিল, তাৎক্ষণিক স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এই এম আলভি শিশু তাসমিয়াকে মৃত ঘোষণা করেন।  বাঁশবাড়িয়া ইউনিয়নের নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আঃ রাজ্জাক শিকদার তথ্য নিশ্চিত করেছেন।


এ সম্পর্কিত আরো খবর