ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভাঙ্গায় ঘর থেকে ডেকে নিয়ে হত্যা


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৫৪ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আবজাল মাতুব্বর (৫৫) নামক এক ব্যক্তিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত দশটার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া মহল্লায় ঘটনা ঘটে। নিহত আবজাল মাতুব্বর ওই মহল্লার মৃত এদেন মাতুব্বরের ছেলে।

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মঙ্গলবার রাত সাড়ে টার দিকে ভাগ্নে নজরুল তার বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে  পিটিয়ে কুপিয়ে জখম করে  বলে পরিবারের লোকজন জানিয়েছে। গুরুতর আহত অবস্থায় রাত ১১ টার দিকে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক ভাবে তাদের মধ্যে একটি সালিসবৈঠক নিয়ে  ঝামেলা চলছিল। এরপর আবজাল মাতুব্বর কে তার ভাগ্নে নজরুল কাজী ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে হাসেন ফকির নজর কাজীর নেতৃত্বে আরো কয়েকজন মিলে পিটিয়ে কুপিয়ে হত্যা করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, নিহত আবজাল মাতুব্বরের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আকাশজমিন/আরআর

 





এ সম্পর্কিত আরো খবর