ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

‘ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব ’


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩৪ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি 

সমাজের সকলের নিজ উদ্যোগ ও সহযোগিতা করলে একজন হতদরিদ্র মানুষ ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব। বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বিভিন্ন উপকার ভোগীদের দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করতে এসে এ কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি আরো বলেন, ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা এটা সমাজে কেউ ভালো চোঁখে দেখে না। রাস্ট্র হিসেবে এটা ভালো বার্তা দেয় না। তারপরও মানুষ বিভিন্ন কারনে ও পরিস্থিতির শিকার হয়ে এ পেশা বেছে নেয়। এ থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আরো বলেন, এই উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে এ পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হতে পারে। পর্যায়ক্রমে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়ণে উপজেলার প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে উপকার ভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুল বাতেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার মো.হাবিবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর