ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা নবজাতক শিশুটি পেল মা-বাবা


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩৫ পিএম

মোঃমাহফুজুর রহমান বিপ্লব। 

ফরিদপুর সদরে উপ‌জেলার ধুলদী এলাকার মহাসড়কের পাশের জঙ্গল থে‌কে গত  শ‌নিবার উদ্ধার হওয়া সেই নবজাতক  ছে‌লে পেলো নতুন মা-বাবা।  উদ্ধারের পর ওই নবজাতক‌কে শহ‌রের এক‌টি সেফ‌হো‌মে  রাখা হয়। পরে উপজেলা প্রশাসনের কা‌ছে শিশু‌টি দায়িত্ব নিতে আবেদন করে ৩৪ দম্পতি। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) তাদের আবেদন যাচাই-বাছাই শেষে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভার মাধ্যমে  এক ব্যবসায়ী প‌রিবা‌রের কাছে তা‌কে হস্তান্তর করা হয়। ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহাবুর রহমান বলেন, ওই নবজাতককে নিতে মোট ৩৪ দম্পতি আবেদন করেন। এর  মধ্যে ২৯ জন উপস্থিত হন।  ২৯ জনের মধ্যে যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে ফরিদপুর জেলার এক ব্যবসায়ী পরিবারের কাছে নবজাতক‌কে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান,এই দম্পতি  ক‌য়েক বছর আ‌গে বি‌য়ে কর‌লেও তা‌দের কো‌নো সন্তান হয় নি। দেশে-বিদেশে চিকিৎসা ক‌রে তারা  জানতে পারেন তাদের আর সন্তান হবে না। প‌রে উদ্ধার হওয়া শিশু‌টির দা‌য়িত্ব  নিতে তারা আবেদন করেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ড  যাচাই-বাছাই শেষে তা‌দের  উপযুক্ত অভিভাবক ম‌নে ক‌রে  ওই দম্পতির কাছে শিশু‌কে তুলে দেওয়া হয়।

এ ব‌্যাপা‌রে সদর উপজেলার ইউএনও ইসরাত জাহান বলেন, উদ্ধা‌রের পর ওই শিশু‌কে একটি সেফহোমে রাখা হয়। শিশুটির আইনানুগ অভিভাবক হ‌তে  আগ্রহীদের কা‌ছ থে‌কে আবেদন আহ্বান করা হয়। আবেদনকারীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শে‌ষে মৌখিক পরীক্ষার মাধ্যমে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটির অভিভাবক নির্বাচন করা হয়। আশা করি শিশুটি তার নতুন অভিভাবক মা-বাবার কাছে।



এ সম্পর্কিত আরো খবর