নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় বাসচাপায়
মহিরন বেগম (৫৫) নামে এক
নারীর নিহত হয়েছেন। শনিবার
রাত সাড়ে ৭টার দিকে
পৌরসভার বাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিরন বেগম টালকী ইউনিয়নের
দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের
স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের
দাওয়াত খেয়ে ফেরার পথে
ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগামী
সোনারবাংলা পরিবহনের একটি বাস মহিরন
বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার
বাস রেখে কৌশলে পালিয়ে
যায়। এসময় বিক্ষুব্ধ জনতা
ইট পাটকেল ছুড়ে বাসটির কাঁচ
ভাঙচুর করে এবং সড়ক
অবরোধের চেষ্টা চালায়। এ খবর পেয়ে
নকলা থানার পুলিশ ও স্থানীয় রাজনৈতিক
নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান
চলাচল স্বাভাবিক করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান
বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক
নারী নিহত হয়েছেন। ঘাতক
বাসটি (ঢাকা মেট্রো-ব:
১২২৬৯২) জব্দ করা হয়েছে।
তবে চালক ও সুপারভাইজারকে
আটক করা সম্ভব হয়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর
হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া
চালক ও সুপারভাইজারকে আটকের
চেষ্টা অব্যাহত রখেছেন পুলিশ।’ এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে
বলেও ওসি হাবিবুর রহমান
জানান।