ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

শাহজালাল বিমানবন্দরে আগুনে রূপপুর প্রকল্পের বৈদ্যুতিক সরঞ্জাম ছাই


  • আপলোড সময় : রবিবার ১৯ অক্টোবর, ২০২৫ সময় : ৪:১০ পিএম

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। আজ রোববার ওই সরঞ্জামগুলো খালাস হওয়ার কথা ছিল।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। খবর পেয়ে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবিও অংশ নেয়। প্রায় সাত ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনের ভেতরে থাকা বিপুল পরিমাণ পণ্য পুড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা ছিল। আগুনে এসব পণ্যের অনেকটাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জামগুলোর আমদানির দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামের প্রতিষ্ঠানটি, যারা সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট হিসেবে কাজ করে।

রোববার সকালে কার্গো ভিলেজের সামনে মমতা ট্রেডিংয়ের কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন সাংবাদিকদের বলেন, “ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল। এই সরঞ্জামগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ছিল।”

তিনি আরও বলেন, “এই পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশনের অনুমোদন (এনওসি) প্রয়োজন। এনওসি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। আজ (রোববার) খালাস করার কথা ছিল, কিন্তু তার আগেই আগুনে সব পণ্য পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যাবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর