ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

ভোলাহাটে আমগাছ থেকে পড়ে ১ জনের মৃত্যু


ভোলাহাট

  • আপলোড সময় : রবিবার ১৯ অক্টোবর, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে বাড়ীর পাশের আমগাছ থেকে মাটিতে পড়ে কুরবান আলী (৪৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।

ভোলাহাট থানা ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গেছে, রোববার সকাল প্রায় ৭টায় উপজেলা সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে কুরবান আলী বাড়ীর পাশে কুরবান মহাজনের আমবাগানে উঠে ছাগলের জন্য পাতা কাটছিলেন। আচমকা যে আমের ডালটি তিনি দাড় করছিলেন, তা ভেঙে মাটিতে পড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যান।

স্থানীয়রা দ্রুত ঘটনা বুঝে কুরবান আলীকে বাড়িতে নিয়ে আসেন এবং থানায় খবর দেন। ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেন দ্রুত তাকে সরকারী হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরী তাকে অচেতন অবস্থায় মৃত বলে ঘোষণা করেন।


ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুরবান আলীকে তার পরিবারের হাতে ফেরত দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর