ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আমি বিভেদের নয়, শান্তির রাজনীতি করি— চৌধুরী নায়াব ইউসুফ


বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ

  • আপলোড সময় : সোমবার ২০ অক্টোবর, ২০২৫ সময় : ১০:০৫ পিএম

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব

“আমি বিভেদের নয়, শান্তির রাজনীতি করি। হিংসা ও বিভেদ শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকেই ধ্বংস করে দেয়”— এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার পরিবার সর্বদা মানুষের কল্যাণে রাজনীতি করে এসেছে। আমি সেই পরিবারের সন্তান হিসেবে নিজের সবটুকু দিয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আমার ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয়; তারা কখনো অশান্তি চায় না, তারা শান্তিতেই বসবাস করতে চায়। কোনো অপশক্তির প্রভাবে ফরিদপুর শহর ধ্বংসের পথে যাক— তা তারা কখনো মেনে নেবে না।

নায়াব ইউসুফ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ফরিদপুরকে অশান্ত করার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, আমার শান্তিপ্রিয় ফরিদপুরকে অশান্ত করার জন্য কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত। কিছু অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা ঘটানো হচ্ছে। এর পেছনে আওয়ামী লীগের অপশক্তি কাজ করছে— তা এখন সাধারণ মানুষের কাছেও স্পষ্ট।

তিনি আরও বলেন, সারা দেশে আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত চলছে, ফরিদপুরেও তারই অংশ হিসেবে একটি মহল অশান্ত পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে— যা এখন দৃশ্যমান।

নায়াব ইউসুফ ফরিদপুরের রাজনীতির সাম্প্রতিক চিত্র তুলে ধরে অভিযোগ করেন, “ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এ. কে. আজাদ (আবুল কালাম আজাদ) ফরিদপুরে আওয়ামী লীগ ও চিহ্নিত সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। কয়েকদিন আগে ফরিদপুর সদরের বিভিন্ন এলাকায় তিনি আওয়ামী লীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।”

তিনি বলেন, আমাদের নেতারা তখনও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। কিন্তু সদরের একটি ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দ প্রচারণা চালানোর সময় জনাব এ. কে. আজাদ তার দলবল ও সন্ত্রাসীদের নিয়ে সেখানে উপস্থিত হন, এতে আমাদের নেতাকর্মীদের মধ্যে ভয় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে বড় কোনো সংঘর্ষ হয়নি, তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

নায়াব ইউসুফ অভিযোগ করেন, এই ঘটনাকে বিকৃত করে এ. কে. আজাদ তার ব্যক্তিগত মিডিয়ায় আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছেন। ব্যক্তিগত মিডিয়াকে ব্যবহার করে অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, আমার নামে মিথ্যা, অপপ্রচার চালিয়ে আমার দীর্ঘদিনের রাজনীতির সুনাম নষ্ট করার যে চেষ্টা তিনি করছেন, ফরিদপুরের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। আমি এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর