ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব


নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

  • আপলোড সময় : শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫ সময় : ২:৫০ পিএম

অনলাইন ডেস্ক / আন্তর্জাতিক রিপোর্টার

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরার নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর সময় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হওয়ার পর পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া শুরু হবে।”

প্রেসসচিব আরও বলেন, “নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি-না এমন প্রশ্নের উত্তরে বলতে চাই, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।”

না ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “যদি কোথাও এককভাবে একজন প্রার্থী থাকে, তবে সেখানে না ভোট হবে। এটি আরপিওতে (RPO) উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে এবং ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।”

শফিকুল আলম আরও বলেন, “জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যাতে জাতি তাদের মনে রাখে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। এই উদ্যোগ সেই ইতিহাসের শূন্যস্থান পূরণ করবে।”

তিনি প্রবাসী, তরুণ ও স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান, “সবাই নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে শক্তিশালী করবে। আগামী নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে।”

শফিকুল আলমের এই মন্তব্য দেশের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আগামী জাতীয় নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি করবে।


এ সম্পর্কিত আরো খবর