ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেবেন


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচন করব, এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।” তিনি আরও জানান, নির্বাচনে ভোট যাতে অপচয় না হয় সেই লক্ষ্যে ঢাকা থেকেই ভোট দেওয়ার ব্যাপারে মনস্থির করেছেন।

তিনি বলেন, “আমি ইতিপূর্বে ভোটার হয়েছি, কিন্তু ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার অবশ্যই ভোট দেবো।” তিনি জানান, সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচনে অংশগ্রহণ করবেন। পদত্যাগের সঠিক সময় তিনি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার পর জানাবেন।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা শহরের গ্রিন রোডে অবস্থিত ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে তিনি ভোটার স্থানান্তরের আবেদন করেন। ধানমণ্ডি থানা অন্তর্গত ঢাকা-১০ আসনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

ঢাকা-১০ আসনে বর্তমানে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ঢাকা-১০ আসন ঢাকা শহরের ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কোথা থেকে করব, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ। আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে, তার পরও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও বলেন, “আমি কারো সঙ্গে এখনো আলোচনা করিনি এবং কোন রাজনৈতিক দল আসন ফাঁকা রাখবে কি রাখবে, তা আমার দেখার বিষয় নয়। নিজের সিদ্ধান্ত নিজেই নেব।”

এছাড়া, আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশের গণতন্ত্রের শক্তি বৃদ্ধি হবে বলে বিশ্বাস রাখেন। তিনি বলেন, “আমার প্রত্যাশা জনগণের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।” স্থানীয় পর্যায়ে তারকা রাজনীতিবিদ হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর