ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নির্বাচনে ৯ দিনের নিরাপত্তা বলয়: মাঠে নামছে ৯ লাখ সদস্য


  • আপলোড সময় : শনিবার ১৫ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৫২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের পাঁচ দিন আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে এবং নয় দিনব্যাপী বিশেষ তৎপরতা পরিচালনা করবে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে বড় ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম চলবে। পাঁচ দিন আগে থেকে শুরু হয়ে নির্বাচনের দিনসহ পরবর্তী তিন দিন আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকবে। এ সময়ে সব বাহিনীর সমন্বয়ে সর্বাত্মক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। নির্বাচনের সময় এই সংখ্যা বাড়িয়ে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি মাঠে থাকবে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য। বিজিবির সংখ্যা হবে প্রায় ৩৫ হাজার, নৌবাহিনীর সদস্য ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার এবং র‍্যাব সদস্য থাকবে ৮ হাজার। এছাড়া প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দেশব্যাপী দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, “নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুত আছি। ভোটের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

এসময় তিনি ভোটের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে বলেন, “বড় ধরনের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি এলাকায় টহল জোরদার করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। পরে তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

তার এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি এবং বাহিনীর কার্যক্রম নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতি আরও একবার স্পষ্ট হয়েছে।.

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর