ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

গফরগাঁওয়ে ডা. রানার উঠান বৈঠকে মানুষের ঢল


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৪:০৪ পিএম

 ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একদিনে তিনস্থানে উঠান বৈঠক করেছেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা মাঠপর্যায়ে বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার বিকাল ও রাতে গফরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বলাইবাড়ি এবং লংগাইর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অসংখ্য নারী-পুরুষসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গফরগাঁও আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। এ লক্ষ্যে মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


বৈঠকে আকর্ষণীয় এক মুহূর্ত তৈরি হয় যখন জান্নাতুল ফেরদৌস ও সানজিদা আক্তার নামে দুই নারী দাঁড়িয়ে প্রশ্ন করেন— “আপনি বিনামূল্যে হাজার হাজার মানুষকে চিকিৎসা ও অপারেশন করে দিয়ে গফরগাঁওয়ে গরিবের ডাক্তার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যদি এমপি হন, নারী শিক্ষার উন্নয়নে কী করবেন?” প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিয়ে তাদের প্রশংসা করেন ডা. রানা। তিনি বলেন, নারী শিক্ষা ও স্বাস্থ্যখাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি শেখ মো. ইসহাক। বক্তব্য দেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আঃ হামিদ শেখ, বিএনপি নেতা আবুল ফারুক, আবুল কালাম, হাজী সাত্তার, আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আঃ আজিজ সাদেক, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ, সাবেক ছাত্রনেতা রকিব মন্ডল, মুক্তার হোসেন প্রমুখ।

স্থানীয় এসব উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে তিনটি ইউনিয়নেই ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান আয়োজকরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর