ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বিএনপিতে যোগদানে হিড়িক পড়েছে: মির্জা ফখরুল


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৩৮ পিএম

ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপিতে যোগদানে ব্যাপক হিড়িক পড়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকেই যোগদান করছেন। এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে।”

মির্জা ফখরুল বলেন, বিএনপি একমাত্র দল যেটি জনগণের বিশ্বাস অর্জন করেছে এবং তারা মনে করছে যে, আগামী সরকার গঠনের মাধ্যমে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান সম্পর্কে তিনি বলেন, “আমি আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী যে, রেজা কিবরিয়ার যোগদান আমাদের কর্মকাণ্ডকে শক্তিশালী করবে এবং সারা দেশে প্রভাব বিস্তার করবে।” মির্জা ফখরুল আরও বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিএনপির মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর সংগ্রাম চলছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ যদি সমর্থন দেন, তাহলে বিএনপি একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। অতীতে তিনবার সরকার গঠন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (বাহুবল-নবীনগর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “আমরা মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তাশীল নেতৃত্ব নিয়ে বাংলাদেশের ভবিষ্যত নির্মাণ করতে চাই। আমাদের ৩১ দফার মূল বক্তব্যও তাই।” তিনি বলেন, দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য মেধাবী নেতৃত্ব ও প্রতিভাবান মানুষ দরকার, যারা জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক সংস্কারে ভূমিকা রাখবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি অর্থনৈতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে। তাই ড. রেজা কিবরিয়ার যোগদানকে আমরা স্বাগত জানাই।

এই যোগদানের মাধ্যমে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার হবে বলে আশা ব্যক্ত করেছেন দলীয় নেতারা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর